
বরগুনার পাথরঘাটায় রমজান মাসে গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় ৫ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষ। বিদ্যুৎ অফিস বলছে, বিদ্যুতের লাইনের সংস্কারকাজ ও লো-ভোল্টেজের কারণে এমন হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে। লাইনের বিভিন্ন সংস্কারকাজের নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বাড়ছে মানুষের ভোগান্তি। রমজানে ইফতার ও তারাবির নামাজ আদায়ের সময় থেকে শেষ পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
উপজেলার কালমেঘা এলাকার পল্লী বিদ্যুতের গ্রাহক হাসান খান বলেন, ‘কখনো কখনো ইফতারের প্রস্তুতির সময় আবার ইফতারের পরেই বিদ্যুৎ চলে যায়। একবার চলে গেলে আসার আর নাম থাকে না। নামাজ থেকে শুরু করে শেষ পর্যন্ত বিদ্যুৎ থাকে না।’
সদর ইউনিয়নের জাকিয়া ও পৌরসভার নাইম হাওলাদার জানান, লাইনের সংস্কারকাজের নাম করে তিন ঘণ্টার কথা বলে বিদ্যুৎ গেলে ছয় ঘণ্টায়ও আসে না। কয়েক মাস পরপর ঠিকই বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কিন্তু সার্ভিস খুব খারাপ দিচ্ছে তাঁরা।
এ বিষয়ে পাথরঘাটা পল্লী বিদ্যুতের পাথরঘাটা আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. আব্দুস ছালাম বলেন, ‘সন্ধ্যার পরে বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে এই সমস্যা হচ্ছে। এ ছাড়া লাইনের সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে। আমরা এলাকাভিত্তিক সবাইকে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে আসছি। সেই সঙ্গে সমস্যা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে