
গত বছর তরমুজের ভালো ফলন পেয়ে এবার পটুয়াখালীর দশমিনার চাষিরা লাভের আশায় আরও বেশি জমিতে চাষাবাদ করছেন। এবারও ভালো ফলনের আশায় জমি প্রস্তুতে নেমেছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, দশমিনায় গত বছর ৪০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। এবার হচ্ছে ৫০০ হেক্টর জমিতে। অর্থাৎ, আগের বছরের চেয়ে চাষের জমির পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ। কৃষকদের তরমুজ চাষে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
গতবার ২৫ একর জমিতে তরমুজ চাষ করেন চর শাহজালাল এলাকার চাষি মো. মাসুদ। এবার তিনি ৭৫ একর জমি চাষের জন্য প্রস্তুত করছেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ চাষ করে লাভ করেছি ২৫ লাখ টাকা। তাই এ বছর তিন গুণ জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করেছি।’
মাসুদ জানান, ভোলার চরফ্যাশনের চাষিদের কাছ থেকে চাষাবাদ শিখে দ্বিতীয়বারের মতো তরমুজ চাষ করছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শের অপেক্ষা না করে তিনি নিজে ‘ড্রাগন’ ও ‘বিগ ফ্যামিলি’ জাতের বীজ রোপণ করেছেন।
চরফ্যাশন এলাকার অনেক কৃষক দশমিনায় জমি বন্ধক নিয়ে তরমুজের চাষ করছেন। তাঁদের সঙ্গে থেকে উপজেলার সদর ইউনয়নের গোলখালী এলাকার মাহাবুল সরদার তরমুজ চাষের পদ্ধতি শিখেছেন।
মাহাবুল সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘টানা চতুর্থবার তরমুজ চাষ করছি। জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন আসা পর্যন্ত নিজ থেকে কীটনাশক, ভিটামিন, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার করি। আমার খেতের তরমুজ ছয় থেকে আট কেজি ওজনের হয়।’
তরমুজ চাষাবাদ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, উপজেলায় চলতি বছর ৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হচ্ছে। কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সার ও কীটনাশক সরবরাহের পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে