
আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে পটুয়াখালীর কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় কুয়াকাটার আকাশে শতাধিক ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শেষ হয়েছে আনুষ্ঠানিকতা।
জানা গেছে, কুয়াকাটা ছাড়াও মহিপুরের অমখোলাপাড়া, মিশ্রিপাড়া, কলাচানপাড়া, নড়াপাড়াসহ উপজেলার সব রাখাইনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে ফানুস উৎসব। উৎসব উপলক্ষে গতকাল সকালে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা, বুদ্ধপূজা এবং দিনভর বিভিন্ন মন্দিরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বুদ্ধের স্মরণে ফল ও হরেকরকমের পিঠাপুলি বৌদ্ধভিক্ষুদের প্রদান করেন বয়স্ক নারী-পুরুষেরা। বৌদ্ধবিহারগুলোতে বৌদ্ধভিক্ষুসহ হাজারো রাখাইন নারী-পুরুষের সমাবেশ ঘটে।
ঢাকা থেকে কুয়াকাটা সৈকতে বেড়াতে আসা রাকিব-মিমি দম্পতি আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে এসে কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করেছি। এর মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি এই ফানুস উৎসব দেখে। আমাদের বাচ্চারা ফানুস ওড়ানো অনেক উপভোগ করেছে।’
কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহারের উত্তম ভিক্ষু বলেন, ‘আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা প্রবারণা উৎসব পালন করেছি। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হবে কঠিন চীবরদান উৎসব।’
উত্তম ভিক্ষু আরও বলেন, ‘এই দিনে বুদ্ধের কাছে আমাদের একটাই চাওয়া দেশ থেকে যেন সকল অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। পৃথিবীর সকল মানুষের জীবন কল্যাণময় হোক।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে