
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জাহাজ নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টার দিকে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় কয়েক হাজার মানুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
নিশানবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবীর জোমাদ্দার, শারিকখালী ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই শিল্প মন্ত্রণায় থেকে দফায় দফায় প্রতিনিধিদল তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা পরিদর্শন করে। তৎকালীন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল স্থানটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে। সেই সময় থেকে প্রকল্পটি বাস্তবায়নের সব কার্যক্রম শুরু হয়। কিন্তু তিন বছর ধরে প্রকল্পটি কেন বন্ধ হয়ে আছে, জানি না। প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি, সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে দ্রুত জাহাজভাঙা শিল্প স্থাপন করা হোক।
প্রসঙ্গত, ২০১২ সালে বরগুনার তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর তীরে জাহাজ নির্মাণ ও পুনর্নির্মাণে একটি প্রকল্প নেওয়ার ঘোষণা দেন। এরপর বিষয়টি সমীক্ষা করার জন্য শিল্প মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। অজ্ঞাত কারণে কমিটির কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে