শিক্ষা দিবস উপলক্ষে আজ বুধবার বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল সামনে অনুষ্ঠিত সমাবেশে নানা দাবি তুলে ধরা হয়।
এ সময় বক্তারা অবিলম্বে করোনাকালীন বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের টিকাদান ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় শিক্ষা দিবসের চেতনাকে ধারণ করে শিক্ষা নিয়ে বাণিজ্যিক নীতির বিরুদ্ধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিবাদ গড়ে তুলবে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মনীষা চক্রবর্তী, মহানগর ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল সরকারি মহিলা কলেজের সংগঠক অদিতি ইসলাম, ১৭ নং ওয়ার্ডের আহ্বায়ক লামিয়া সাইমুন, ৯ নং ওয়ার্ডের সভাপতি শ্রাবন্তি দাস প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে