
প্রেমের টানে জর্ডান থেকে দিলশান মাদুরাঙ্গা (২৬) নামের লঙ্কান এক যুবক পটুয়াখালীর দশমিনায় সুবর্ণা আক্তারের (২৫) বাড়িতে ছুটে এসেছেন। গত বুধবার বাংলাদেশে এলে গতকাল বৃহস্পতিবার তাঁদের বিয়ে হয়। এর আগে দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সুবর্ণা আক্তারের বাড়ি দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া গ্রামে।
সুবর্ণার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সুবর্ণা আক্তার জর্ডানে পাড়ি জমান। সেখানে একটি গার্মেন্টে কাজ নেন তিনি। একই কারখানায় কাজ করতেন দিলশান মাদুরা। নিজেদের মধ্যে পরিচয়ের সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ অক্টোবর সুবর্ণা বাংলাদেশে আসেন। দেশে এলেও তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।
গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা দশমিনায় সুবর্ণাদের বাড়ি আসেন। দিলশান মাদুরাঙ্গা ইসলাম ধর্ম গ্রহণ করে দিলশান ইসলাম নাম ধারণ করেন। পরে গতকাল পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। পরে ইসলামি শরিয়া মোতাবেক আবার তাঁদের বিয়ে হয়। খবর পেয়ে সুবর্ণাদের বাড়িতে শত শত লোক দিলশান ইসলামকে দেখার জন্য ভিড় করেন।
দিলশান দিলশান ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টে কাজ করতাম। সেখানে আমাদের পরিচয়ের পর পাঁচ বছরের সম্পর্ক। আমরা দুই ভাই, এক বোন। দুজনের পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে সুবর্ণা আক্তারের বাবা নিজাম উদ্দিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়ের সুখই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে