ভোলার মেঘনা নদীতে দুই কার্গো জাহাজের সংঘর্ষে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেল নিয়ে ডুবে গেছে এসভি সাগর নন্দনি-২ নামে একটি জাহাজ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কোস্টগার্ড ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে। জাহাজটির তলা ফেটে যাওয়ার ফলে ডিজেল মেঘনা নদীতে ছড়িয়ে পড়েছে।
আজ রোববার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের কাঠির মাথা এলাকার মেঘনায় এ ঘটনা ঘটে। ইলিশা নৌ-থানার ইনচার্জ মো. আকতার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জাহাজের স্টাফরা দাবি করেন, জাহাজে প্রায় নয় কোটি টাকার তেল ছিল। জাহাজটি যখন ডুবছিল তখন আশপাশের কিছু জেলে এসে তেল সংগ্রহ করে নিয়ে যায়।
ভোলা কোস্টগার্ড জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজটি চট্টগ্রাম থেকে ডিজেল নিয়ে ঢাকায় যাচ্ছিল। রোববার সকালে কাঠির মাথা নামক এলাকার মেঘনা নদীতে নোঙর করা আরেকটি জাহাজের সঙ্গে ওই জাহাজটির সংঘর্ষ হয়। নদীতে ঘন কুয়াশা থাকার কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মো. আকতার হোসেন জানান, নৌ-পুলিশ ও কোস্টগার্ড ডিজেল অপসারণের চেষ্টা করছে। দুর্ঘটনা কবলিত স্থানটিতে নৌ-পুলিশের কাজ চলমান রয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশের একটি দল তেল অপসারণের চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া জাহাজের তেল আনলোড করার জন্য জাহাজের মালিক কর্তৃপক্ষ অন্য একটি জাহাজ আনার চেষ্টা করছে। তবে অনেক তেল মেঘনার পানিতে ভেসে গেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে