
ভোলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের হয়রানি বন্ধে বিভিন্ন লঞ্চঘাট ও বাজার তদারকি করা হয়েছে। জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক আজ রোববার দুপুরে এ তদারকি করেন। এ সময় ফুটপাতে অবৈধভাবে বসা দোকান উচ্ছেদ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, লঞ্চঘাটে টিকিটের অতিরিক্ত দাম নেওয়া বন্ধ এবং বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য তদারকি চালানো হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘাট পরিদর্শনকালে দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেই সঙ্গে যাত্রীসেবায় অবহেলা বা হয়রানি যেন না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার শরিফুল আজকের পত্রিকাকে বলেন, ‘ভোলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।’
জেলা প্রশাসক আজাদ বলেন, ভোলার লঞ্চঘাটে ৫ টাকার টিকিটে ১০ টাকা আদায় বন্ধ করে ৫ টাকা নির্ধারণ, যাত্রী হয়রানি বন্ধ, বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ঈদে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে