আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। পুরো দেশের মতো ডাকাতিয়া নদীর পাড় চাঁদপুরের ফরিদগঞ্জের ভোটাররাও প্রহর গুনছেন ভোটাধিকার প্রয়োগের। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে এবার প্রার্থী আটজন। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।
কৃষি ও প্রবাসী অধ্যুষিত ২৯৩ বর্গকিলোমিটারের ফরিদগঞ্জ উপজেলাটি একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৩১ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা বিল্লাল হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল্লামা মুকবুল হোসাইন, জাতীয় পার্টির মাহমুদ আলম, গণফোরামের মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থী আটজন হলেও মূল লড়াই হবে হারুনুর রশিদ, এম এ হান্নান ও বিল্লাল হোসেন মিয়াজীর মধ্যে।
নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, ‘আমি অতীতে সংসদ সদস্য ছিলাম, ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করেছি। আগামীতেও করব। ভোটাররা আমাকে সুযোগ দেবেন বলে আশা করছি।’
এ আসনে আলোচনায় আছেন বিএনপি থেকে বহিষ্কৃত দলটির উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানও। অনেকের ধারণা, তিনি জনপ্রিয়। ফলে তাঁর কারণে এই আসনে ত্রিমুখী তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রচারে পিছিয়ে ছিলেন না জামায়াতের বিল্লাল হোসেন মিয়াজীও। তাঁরও জনপ্রিয়তা রয়েছে বেশ।
বাকি পাঁচ প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির প্রার্থীদের কিছু প্রচার-প্রচারণা দেখা গেছে ভোটের মাঠে। বাকিরা একেবারেই চুপ।
স্থানীয় স্কুলশিক্ষক মাওলানা আলাউদ্দিন, মো. কামাল হোসেনসহ কয়েকজন ভোটার বলেন, ‘আমরা চাই, যিনি ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করবেন আগামী নির্বাচনে তিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হোক।’
সাখাওয়াত হোসেন, আলমগীরসহ বেশ কয়েকজন কৃষক বলেন, ‘অতীতে অনেক এমপি (সংসদ সদস্য) দেখেছি, তাঁরা আমাদের কৃষকদের খোঁজখবর রাখেননি। আমরা চাই আমাদের এমপি হোক কৃষিবান্ধব।’
সৌদিপ্রবাসী মনির হোসেন, কাতারপ্রবাসী সুজন, বাহরাইনপ্রবাসী রহমত উল্যাহ বলেন, ‘আমরা চাই প্রবাসী পরিবারবান্ধব নতুন জনপ্রতিনিধি।’
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। নির্বাচনের মাঠে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে