
সাগরে লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে আজ রোববার ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তাতে নগরজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক তলিয়ে গেছে। ফলে যানবাহনের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে আজ শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এমনকি ঘুরপথে যেতে হয় বলে অনেকের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেরি হয়ে যায়।
আজ রোববার ভোর থেকে শুরু হয় হালকা থেকে মাঝারি টানা বৃষ্টি। তিন ঘণ্টার বৃষ্টিতে (ভোর ৬টা থেকে সকাল ৯টা) চট্টগ্রামে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। তাতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়ে পরীক্ষার্থীরা।
বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেনি অনেকে। নির্ধারিত সময় পেরিয়ে আধা ঘণ্টা পরও নগরের কয়েকটি কেন্দ্রে পরীক্ষার্থীরা পৌঁছেছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রে ১০ মিনিট দেরিতে যায় ওয়াসিম চৌধুরী নামের এক শিক্ষার্থী। সে বলে, ‘রাহাত্তারপুল থেকে এসেছি। সড়কে পানি উঠেছে, কোনো যানবাহনও ছিল না। পানি মাড়িয়ে হেঁটে হেঁটে আসতে গিয়ে দেরি হয়েছে।’
এবার চট্টগ্রামে ২৮৭টি কলেজের ১১৫টি কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ৬ হাজার ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে; যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৫৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৬ হাজার ২২৫ জন আর ৪৬ হাজার ২৭৩ জন মানবিক বিভাগের।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ৫৮ দশমিক ৬ মিলিমিটার এবং আজ রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
এদিকে ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে জানিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আলী আকবর খান বলেন, ‘বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় তিন দিন ধরে টানা বৃষ্টি অব্যাহত ছিল। ধীরে ধীরে বৃষ্টি কমতে থাকবে। তবে যেহেতু এখনো ৩ নম্বর সিগন্যাল আছে, তাই ভারী বৃষ্টি হলেই এ সময় কোথাও কোথাও পাহাড়ধসেরও ঝুঁকি রয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে