
চট্টগ্রামের বাঁশখালীতে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যে ঝিরির কাদায় আটকা পড়ে আহত হাতিটি বাঁচানো গেল না। ৫ মার্চ কাদা থেকে উদ্ধারের পর দীর্ঘ ২৩ দিন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়ার পরও আজ শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন বিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য বলেন, ‘২৫ মার্চ থেকেই মুখে খাবার খাচ্ছিল না হাতিটি। আমরা স্যালাইন ও অ্যান্টিবায়োটিক চালিয়ে যাচ্ছিলাম। কাদায় আটকা পড়ে আহত হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় খাবার ও পানি না পেয়ে আগে থেকে খুবই দুর্বল ছিল। উদ্ধারের পর সে উঠে দাঁড়াতে বা বসতে না পারলেও মোটামুটি খাবার খাচ্ছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে হাতিটি।’
জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ৫ মার্চ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের নাপোড়া এলাকায় ঝিরির পাহাড়ে কাদায় আটকে পড়া বন্য হাতিটিকে উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী স্ত্রী হাতিটিকে ঝিরির পাশ থেকে উদ্ধার করার পরদিন থেকে দোহাজারি সাফারি পার্কের ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু করা হয়। দীর্ঘ ২৩ দিন পরে আজ সকালে হাতিটি মারা যায়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে