
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানকার মানুষ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের মানুষের অধিকার সুরক্ষার জন্য চুক্তি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। চুক্তি বাস্তবায়ন না হলে এখানে নারীর অধিকার, ভূমি অধিকারসহ জুম্ম জনগণের অধিকার উপেক্ষিত থেকে যাবে।
আজ সোমবার রাঙামাটিতে আশিকা সম্মেলনকক্ষে আদিবাসী বিবাহ নিবন্ধনে প্রথাগত আইন বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, ‘পার্বত্য চুক্তির জন্য পাহাড়ে অনেক রক্ত ঝরেছে। এ রক্তের বিনিময়ে চুক্তি হয়েছে; কিন্তু সে কথা বর্তমান প্রজন্ম জানেই না। চুক্তিকে মানুষ ভুলে যেতে বসেছে।’
পাহাড়ে আদিবাসী জনগোষ্ঠীর বিবাহ নিবন্ধন সম্পর্কে তিনি বলেন, ‘এটি অবশ্যই প্রয়োজন আছে। এটি না হওয়ার কারণে সমাজে নানান সমস্যা দেখা দিচ্ছে।’
বিশেষ অতিথি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের বিবাহ নিবন্ধন না থাকায় এখানকার আদিবাসীরা বিদেশ গমন, বিবাহ বিচ্ছেদসহ নানান সমস্যায় পড়েন। এটি থেকে মুক্তির জন্য বিবাহ নিবন্ধনের প্রয়োজন আছে।’
তিনি বলেন, ‘এটি করতে কাউকে জোর করা হবে না, তবে আমরা উদ্বুদ্ধ করব। কার্বারি (গ্রামপ্রধান) বিবাহ সনদ দেবে না। শুধু হেডম্যান এ বিবাহ সনদ দেবেন। রাজাও বিবাহ সনদ দেবে। কিন্তু গ্রামের মানুষ দুর্গমতা ও অর্থের অভাবে রাজার কাছে আসতে পারে না।’
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী, প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সিএইচট উইমেন্স অ্যাকটিভিস্ট এর সদস্য নুকু চাকমা ও হেডম্যান মংনু মারমা।
কর্মশালা শুরুর আগে আদিবাসী বিবাহ নিবন্ধন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে