
বিএনপি আমলে নির্মিত খাগড়াছড়ির রামগড় স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় না গত এক দশকের বেশি সময় ধরে। এমনকি আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর এবারও কোনো ফুল পড়েনি স্মৃতিসৌধটিতে।
এ প্রসঙ্গে রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলা প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেন। কিন্তু মূল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন না করে গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে রামগড় লেক সংলগ্ন বিজয় ভাস্কর্য চত্বরের ‘বিজয় বেদী’তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ ও উপজেলা প্রশাসন।
বিএনপি নেতা আরও বলেন, ‘বিজয় দিবসের প্রস্তুতি সভায় এ বিষয়ে আলোচনা করলে ইউএনও আমাদের জানান, সড়ক প্রশস্তকরণ প্রকল্পে স্মৃতিসৌধের কিছু অংশ অধিগ্রহণের তালিকায় পড়েছে। তাই এবার সংস্কার করা যায়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সামনের জাতীয় দিবসগুলো আমরা স্মৃতিসৌধেই শ্রদ্ধা নিবেদন করব।’
বিষয়টি নিয়ে জানতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিনকে একাধিক বার ফোন দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, ২০০৩ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় প্রায় কোটি টাকা ব্যয়ে রামগড়ের প্রাণকেন্দ্রে নির্মিত হয় রামগড় স্মৃতিসৌধ। আধুনিক সাজে সজ্জিত এই স্মৃতিসৌধ প্রায় এক যুগ ধরে অব্যবহৃত। গরু, ছাগলের চারণভূমিতে পরিণত হয়েছে এটি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এক দশকের বেশি সময় ধরে রামগড় স্মৃতিসৌধে পড়েনি কোনো ফুল। জাতীয় দিবসগুলোতে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা না জানিয়ে ফুল দেওয়া হয় বিজয় ভাস্কর্যে। এ নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন সংস্কারের দোহাই দিয়ে দীর্ঘ এক যুগেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন না করে বিজয় ভাস্কর্যকে শ্রদ্ধা নিবেদনের জন্য বেছে নিয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, রামগড়-বারৈয়ারহাট সড়ক প্রশস্তকরণ প্রকল্পে রামগড় মহাসড়ক সংলগ্ন স্মৃতিসৌধের অল্প কিছু অংশ অধিগ্রহণের আওতায় পড়েছে। সড়ক নির্মাণের সময় কিছু অংশ ভাঙা পড়বে। কিন্তু রামগড় বাজার ও স্মৃতিসৌধের আশপাশের এলাকায় এখনো সড়ক নির্মাণের কাজ শুরু হয়নি।
রামগড় বাজারের ব্যবসায়ী ও রাজনীতিবিদ আমিনুল হক (খান সাহেব) বলেন, এ স্মৃতিসৌধটি বিএনপি সরকারের সময় নির্মিত। এত বড় স্মৃতিসৌধ পুরো জেলাতে নেই। বিএনপির সময় নির্মিত হওয়ায় প্রতিহিংসা পরায়ণ হয়ে আওয়ামী লীগ জাতীয় দিবস গুলোতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন না করে তাদের সময়ে নির্মিত বিজয় ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা শুরু করে। অথচ জাতীয় দিবসগুলোতে স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনারেই শ্রদ্ধা নিবেদন করা নিয়ম। এ স্মৃতিসৌধ সংস্কারে এক দিনও লাগবে না।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, উপজেলা প্রশাসন জাতীয় দিবস গুলোতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে। আমরা অনেক আগেই উপজেলা প্রশাসনকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের বিষয়টি জানিয়েছিলাম। তবে সামনের জাতীয় দিবস গুলোতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করব।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে