
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাকসুদা-২ নামে সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর সদরঘাটের কর্ণফুলী ড্রাই ডক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির ১২ জন নাবিক-শ্রমিক নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ-পুলিশ।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মাঝখানে ‘মাকসুদা-২’ নামের একটি লাইটার ডুবে গেছে। এতে একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।’ খবর পেয়ে নৌ-পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।
তবে উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে, জাহাজটিতে একজন সার্ভেয়ার ছিলেন, যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে। জাহাজটি মাঝ নদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্য জাহাজ চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’-এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও কর্ণফুলী এক্সপ্রেসের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে পণ্যবোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের তলা ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে। ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা কয়েকজন ইঞ্জিনচালিত একটা বোটে উঠে যান এবং একজন সাঁতার কেটে তীরে উঠেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে