
আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা। আজ শুক্রবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে জেলার সব সনাতনী সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় নেতা ও ইসকনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই। দ্রুত এই মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
বক্তারা এই সময় আরও বলেন, দেশে কোনো পটপরিবর্তন হলে সনাতনী ধর্মাবলম্বীদের ওপর নানাভাবে জুলুম ও অত্যাচার শুরু হয়। এই সময়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে। একই সঙ্গে সনাতনীরা যেন স্বাভাবিকভাবে বসবাস করতে পারেন, সে জন্য সরকারের সুদৃষ্টি কামনা করা হয়।
সমাবেশ থেকে আয়োজকদের পক্ষে সুমন দাশ বলেন, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের উত্থাপিত আটটি দাবি অবিলম্বে সরকারকে মেনে নিতে হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ খান ইসকনের চিন্ময় কৃষ্ণসহ ১৮ জন ও অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুন্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত, নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারীসহ আরও বেশ কয়েকজনের সনাতন ধর্মাবলম্বী নেতাদের নাম রয়েছে। এই মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে