ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা পেঁয়াজের দাম অর্ধেকে নামিয়ে আনেন। তবে আদালত চলে যাওয়ার পর আবার আগে দামে পেঁয়াজ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম পৌর শহরের জমদ্দার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
বাজারটিতে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছিল। তবে ম্যাজিস্ট্রেট দেখেই দোকানিরা ১০০ টাকায় বিক্রি শুরু করেন।
দাম কমার খবর ছড়িয়ে পড়লে পেঁয়াজ কিনতে ভিড় করেন মানুষ। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা আবার ২০০ টাকায় বিক্রি শুরু করেন বলে একাধিক ক্রেতা অভিযোগ করেছেন।
অভিযানের সময় ৯০ টাকা মূল্যে কেনা পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি করাসহ নানা অভিযোগে দুটি মামলায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম জানান, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে