
কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের ‘আধ্যাত্মিক পাগল’ হাজি আমির হোসেন ওরফে বিষা পাগলার ঘরে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা, প্রায় ৫ ভরি স্বর্ণ ও একটি আইফোন পাওয়া গেছে।
আজ বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিষা পাগলার আত্মীয় ও সাধারণ মানুষের উপস্থিতিতে তাঁর ঘর থেকে এগুলো উদ্ধার করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শুক্রবার রাতে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিষা পাগলা। তাঁর কোনো স্ত্রী-সন্তান নেই। তাঁকে দাফনের পর থেকেই তাঁর আত্মীয়রা ধারণা করছিলেন ঘরে বিপুল পরিমাণ টাকাপয়সা থাকতে পারে। এমন ধারণা থেকে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাঁর ঘরের সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। তিতাস থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। টাকাগুলো বস্তাবন্দী করে বিষা পাগলার একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশ পাহারায় রাখা হয়।
পরে আজ বুধবার পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী ও এলাকাবাসী মিলে টাকা গণনা করেন। এ সময় ঘরের বাইরে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। টাকাগুলো বিষা পাগলার বড় ভাই আওলাদ হোসেন, ছোট ভাই জামাল হোসেন, বোন মোর্শেদা, পালক মেয়ে তাসলিমা ও ভাতিজা মিঠুর কাছে বুঝিয়ে দেওয়া হয়।
বিষা পাগলার বড় ভাই আওলাদ বলেন, ‘আমার ভাই একজন আধ্যাত্মিক পাগল ছিল। তার কাছে অনেক দূর-দূরান্ত থেকে মানুষ আসত এবং মানুষও তাকে ভালোবেসে টাকাপয়সা ও বিভিন্ন জিনিসপত্র দিয়ে যেত। এগুলো সে জমিয়ে রাখত। কিন্তু মৃত্যুর পর তার ঘরে এত টাকা পাওয়া যাবে সেটি আমরা কল্পনাও করতে পারিনি।’
আওলাদ আরও বলেন, ‘জীবিত থাকতে আমার ভাইয়ের স্বপ্ন ছিল রাস্তার পাশে একটি মসজিদ করার। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আমরা আমার ভাইয়ের রেখে যাওয়া টাকা দিয়ে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি মাজার তৈরি করব।’
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিষা পাগলা নামে এক আধ্যাত্মিক পাগলের ঘর থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। টাকাগুলো উদ্ধার করে তাঁর আত্মীয়দের কাছে বুঝিয়ে দেওয়া হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে