
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশপাড়া এলাকায় মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হলো গুলিতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে। আজ শনিবার আসরের নামাজের পর জানাজা শেষে নিহত ব্যবসায়ীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর জুমার নামাজ আদায়ের জন্য গ্রামের বাড়িতে আসার পথে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছাদ আলী মাতব্বরপাড়ায় দুর্বৃত্তের গুলিতে জাহাঙ্গীর আলম নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ায় ব্যবসায়িক কাজ শেষে দেশে ফেরেন জাহাঙ্গীর আলম। তিনি চট্টগ্রাম শহরে বসবাস করতেন।
জাহাঙ্গীর আলমের স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো একনজর দেখতে ও জানাজায় অংশ নিতে কয়েক হাজার মানুষের সমাগম হয়।
ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, আজ বেলা ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া পথেরহাটে নোয়াপাড়া ইউনিয়নে সর্বসাধারণের ব্যানারে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে