
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে আসা ১ হাজার ৪৮০ প্যাকেট সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সিগারেট বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার মগমারাছড়া ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার লোগাং ইউনিয়নের মধু রঞ্জন কারবারিপাড়ার সুলেন্দ্র চাকমার ছেলে রাজীব চাকমা (৩৭) ও দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কাঁলাচান মহাজনপাড়ার কালাময় চাকমার ছেলে টিংকু চাকমা (৩০)।
পুলিশ জানায়, গতকাল রাত ২টা ১৫ মিনিটের দিকে পানছড়ি-দুদুকছড়া সড়কের মগমারাছড়া ব্রিজ-সংলগ্ন এলাকায় পুলিশ টহলের সময় ১ হাজার ৪৮০ প্যাকেট (প্রতি প্যাকেটে ২০ শলাকা) সিগারেট, নম্বরবিহীন একটি অটোরিকশাসহ দুজনকে আটক করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রসিদ বলেন, চোরাচালানের অবৈধ সিগারেট, অটোরিকশাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দেওয়ার পর দুপুরে তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। মাদক চোরাচালানসহ অপরাধপ্রবণতা কমাতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে