লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রির দায়ে দুজনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ রায় দেন।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার তেমুহনি ও কলেজ রোড নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে নৌ পুলিশ। এ সময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা জব্দ করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর আফজল এলাকার বাসিন্দা মো. রাকিব (৪৫) ও চরলক্ষ্মী এলাকার বাসিন্দা রাখাল জলদাস (৩৪)।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত ওই দুই জেলেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রামগতির বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফেরদৌস আহম্মদ বলেন, নদীর মাছ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রায় ৮০ কেজি পোয়া ও ছোট সাইজের জাটকা মাছ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবুও এলাকায় মাছ বিক্রি করায় এ অভিযান চালানো হয়েছে। পরে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটক করা জেলেদের ওই রায় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে