
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির দক্ষিণ মিলনপুরে ছড়ার পাড় ভাঙনে যাতায়াতের একমাত্র সড়কটি ধসে পড়েছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, কবাখালী ইউপির দক্ষিণ মিলনপুরের রাস্তাটির ৮০ শতাংশ ভেঙে ছড়ায় পড়েছে। এতে করে সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি কোনো কাজে যানবাহন ব্যবহার করা যাচ্ছে না। ফলে দুর্ভোগে সেখানকার শতাধিক পরিবার। এ ছাড়া এই ছড়ার পাশ দিয়ে যাওয়া সড়কটি বেশ কয়েকটি স্থানে ভেঙে রয়েছে।
এদিকে একমাত্র সড়কটি ভেঙে যাওয়ার ফলে দুর্ভোগে স্কুল-মাদ্রাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। এই সড়ক দিয়ে উপজেলার হাচিনসনপুর উচ্চবিদ্যালয়ের বহু শিক্ষার্থী এই পথ ধরে যাওয়া-আসা করে থাকে।
জান্নাতুল নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী বলছে, ‘সড়কটি ভেঙে যাওয়া এখন যানবাহন চলাচল করতে পারে না। এ জন্য আমাদের বিদ্যালয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। না হলে আমাদের বাড়ি থেকে অনেক সময় নিয়ে বের হতে হয়, এতে আমাদের সময় নষ্ট হয়। এটি দ্রুত ঠিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।’
দক্ষিণ মিলনপুর গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম (৪০) বলেন, ‘দক্ষিণ মিলনপুর সড়কটি অন্তত ১৫ ফুট প্রশস্ত ছিল। কবাখালী ছড়ার ভাঙনে রাস্তাটি এখন মাত্র তিন থেকে চার ফুট হয়েছে। এর মধ্যে সড়কের ওপরে গাছের পাটাতন ব্যবহার করে চলাচল করছে মানুষ।’
এ বিষয়ে ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘কবাখালী ইউপির মধ্যে দিয়ে যে ছড়াটি মাইনী নদীতে মিলিত হয়েছে, সেই ছড়ার ভাঙনে কবাখালী দক্ষিণ মিলনপুর সড়কটি ধসে পড়ছে। এতে সেখানকার বাসিন্দাদের চলাচলে চরম বিঘ্নিত হচ্ছে। ভাঙন ঠেকাতে সেখানে বড় আকারে গাইড ওয়াল দরকার। মেরামতে ৭ থেকে ১০ লাখ টাকা দরকার। এই পরিমাণ টাকা আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যয় করা সম্ভব না। আমরা দেড়-দুই লাখ টাকার ওপরে বরাদ্দ পাই না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনজর দেওয়ার অনুরোধ জানাই।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে