বান্দরবানে বম জনগোষ্ঠীর ওপর হামলা ও আট ব্যক্তিকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য নারী সংঘ। আজ রোববার উপজেলার সীমান্ত ইউনিয়ন লোগাং আমতলী বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আমতলী বাজারে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘গত বৃহস্পতিবার একটি সশস্ত্র গোষ্ঠী রুমার জারভারাং পাড়া থেকে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ ২২ জনকে অপহরণ করে সীমান্তবর্তী রোয়াংছড়ির খামতাং পাড়া স্কুলে নিয়ে যায়। পরে সেখান থেকে ১৫ জনকে ছেড়ে দেওয়া হলেও পরদিন শুক্রবার ‘দু পক্ষের গোলাগুলি’র নাটক সাজিয়ে বাকিদের নৃশংসভাবে গুলি করে হত্যা করে।’ অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন-পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিটের সংগঠক সম্রাট চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক প্রণীতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি এস মঙ্গল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা কমিটির সভাপতি তৃঞ্চাকর চাকমা, পিসিপি সাধারণ সম্পাদক সুনীল চাকমা প্রমুখ।
উল্লেখ্য, বান্দরবানে গত বৃহস্পতিবার রাতে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সংস্কার) সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়। পরে শুক্রবার সকালে সেখানে জলপাই রংয়ের পোশাক পরিহিত আটজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পরে রোয়াংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রাম ছেড়ে পালিয়ে আসে ১৯৫টি পরিবার। তারা এখন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও রুমা উপজেলার বাম কমিউনিটি হলে আশ্রয় নিয়েছে। এ ঘটনায় পুলিশের দাবি পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেএনএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সংস্কার) মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে