
ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। গতকাল শনিবার রাতভর বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়ক হাঁটু পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ। সবচেয়ে দুর্ভোগ হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, বাকলিয়া, হালিশহর, ষোলশহর, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, ডিসি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী আকতার হোসেন বলেন, শনিবার রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। তাতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি রেয়াজুদ্দিন বাজারের বিভিন্ন মার্কেটে পানি ঢুকেছে।
এইচএসসি পরীক্ষার্থী মোহাম্মদ জাওয়াদ জানান, এমনিতে পরীক্ষার সময় যানবাহনের সংকট হয়, তার ওপর চারদিকে পানি। ভিজে পরীক্ষার হলে যেতে হচ্ছে। ভোগান্তির শেষ নেই।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া কার্যালয়ের কর্তব্যরত সহকারী মাহমুদুল আলম জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৮৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে