
কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জের ধরে তিন ছেলেমেয়েসহ নিজেও বিষপান করেছেন বাবা আনোয়ার হোসেন (৪০)। আজ রোববার ভোরে সাবরাং ইউনিয়নের শাহরীরদ্বীপ ৯ ওয়ার্ডের জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা ও মেয়ে শিশু সুমাইয়া মারা গেছে। অপর দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ফোরকান আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে কলহ চলছিল। এ নিয়ে গতকাল শনিবার আবারও ঝগড়া হয়। বিকেলে স্ত্রী বাড়ি ছেড়ে দূর সম্পর্কের চাচার বাসায় চলে গেলে আনোয়ার হোসেন তাঁর তিন শিশু ছেলেমেয়েকে জোরপূর্বক বিষপান করান। একই সঙ্গে নিজেও পান করেন। এতে আনোয়ার হোসেন ও তাঁর ৯ বছরের শিশু সুমাইয়ার মৃত্যু হয়। অপর দুই সন্তানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় মেম্বার আব্দুস সালাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া হতো। এ নিয়ে বেশ কয়েকবার কথা বলে সমাধানও করেছিলাম। গতকাল কলহ সৃষ্টি হলে রেহেনা আক্তার ছেলেমেয়েকে রেখে দূর সম্পর্কের চাচার বাসায় চলে যান। এরই জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার। তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলে কলহের কারণ জানা যাবে।’
টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানের ঘটনা ঘটান আনোয়ার হোসেন। এতে তাঁর ও মেয়েশিশুর মৃত্যু হয়। অপর দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন করছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে