চাঁদপুরে দুই পিকআপ ভ্যানে থাকা ৩৫ লাখ পিস গলদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানায়।
মেঘনা নদী থেকে অবৈধভাবে গলদা চিংড়ির পোনা নিধন করে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের সেতু থেকে জব্দ করা হয়।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল বাহিনী হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর ব্রিজ থেকে চিংড়ি পোনা বহনকারী দুটি পিকআপ ভ্যান জব্দ করে। ওই দুটি ভ্যানে থাকা ড্রামে করে চিংড়ি পোনাগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
জব্দ চিংড়ি পোনা রাতেই কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। এ সময় জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার মো. শফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযানের সময় দুটি পিকআপ ভ্যানে থাকা চালকসহ অন্যরা পালিয়ে যান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মৎস্য কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে