
নিষেধাজ্ঞা অমান্য করে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় পৃথক অভিযানে ৪৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জেলেকে এক মাস করে কারাদণ্ড, ২৪ জেলেকে বিভিন্ন অঙ্কের জরিমানা এবং অপ্রাপ্তবয়স্ক ১১ শিশুকে মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, গতকাল শনিবার থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স পৃথক তিনটি অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
এসব অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান ও হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।
এক মাস করে কারাদণ্ডপ্রাপ্ত ১২ জেলে হলেন মো. মমিন আলী (৪৫), আল-আমিন সৈয়াল (৩২), শাহজালাল মাল (৬৩), হাসান খান (১৮), রাকিব হোসেন (১৮), মানিক (২২), রাজিব মাল (২৫), হৃদয় মজুমদার (১৯), রাকিব খান (২০), নয়ন (১৮), আরিফ শেখ (২৩) ও আল-আমিন (৩৫)।
বিভিন্ন অঙ্কের জরিমানা দেওয়া জেলেরা হলেন শাহাবুদ্দিন (২৮), শিপন (২৮), আনসার খান (২৬), গিয়াস পাটওয়ারী (২৫), রিপন খান (২৪), হাসান গাজী (২০), আল-আমিন (২২), সরাফত গাজী (৩০), মাইনুদ্দিন ঢালী (৩০), শাহাদাত কাজী (৩০), আলমগীর গাজী (৪৫), জয়নাল ব্যাপারী (৬৪), হৃদয় দেওয়ান (২০), ফরহাদ পাটওয়ারী (১৮), ফারুক মোল্লা (২৩), গোলাম রুসুল (৬৩), ওসমান গণি (৬০), রুবেল ঢালী (২২), ইব্রাহীম ব্যাপারী (৬৮), সোলেমান ব্যাপারী (৫৫), মিজানুর রহমান ব্যাপারী (৬০), মো. কালু (৩০), পারভেজ (২২) ও মরণ ব্যাপারী (৫২)।
তা ছাড়া অপ্রাপ্তবয়স্ক ১১ শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে