
বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তিতাস উপজেলা বিএনপি কর্মসূচি পালন করতে আজ মঙ্গলবার সকালে মাঠে নামে। এ সময় আওয়ামী লীগের তোপের মুখে পড়ে তারা। এতে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার সকাল ৭টায় তিতাস উপজেলা বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা এলাকাভিত্তিক জড়ো হতে থাকেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এতে গৌরীপুর-হোমনা সড়কের বন্দরামপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে এবং জাতীয় শোকের মাস হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে তারা। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা। এতে করে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিতাসে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে পারেননি স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিকেলে বলব।’
অন্যদিকে সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরে বলব, এখন ঝামেলায় আছি।’
এ নিয়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু বলেন, ‘প্রতিবছর আগস্ট এলে বিএনপি-জামায়াত সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কেউ যেন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এর জন্য তিতাস উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাঁদের প্রতিহত করেছেনন।’
এদিকে তিতাস উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সি মুজিবুর রহমান বলেন, ‘এই শোকের মাসে সারা দেশের ন্যায় তিতাসে জামায়াত-বিএনপি অস্থিতশীল করার জন্য মাঠে নেমেছে। তাই আমরা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নেতৃত্বে ও পরামর্শে তাদের প্রতিহত করেছি। বিএনপির জ্বালাও-পোড়াও রুখতে সব নেতা-কর্মী সরব হয়েছেন।’
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, তিতাসে পরিস্থিতি শান্ত আছে। তার পরও বাড়তি নজরদারি রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে