ভুয়া কাগজপত্র দিয়ে লক্ষ্মীপুর ইসলামী ব্যাংক থেকে ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক কর্মকর্তা নূর মোহাম্মদ বাশারকে ৩৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৬ কোটি ১৬ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। আজ বৃহস্পতিবার নোয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ বাশার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের সুজা মিয়ার ছেলে।
দুদকের কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদ বাশার ইসলামী ব্যাংক লক্ষ্মীপুরের রায়পুর শাখায় এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মকাল ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত জাল, ভুয়া, তঞ্চক কাগজপত্রকে খাঁটি হিসেবে ব্যাংকে জমা দেন। পরে ভুয়া গ্রাহকদের নামে ক্ষুদ্র বিনিয়োগ দেখিয়ে ব্যাংকের ৭ কোটি ৮ লাখ ৫০০ টাকা আত্মসাৎ করেন বাশার।
এ ঘটনায় ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর স্থানীয় থানায় একটি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। পরবর্তীতে মামলাটি অধিকতর তদন্তের জন্য নোয়াখালী দুর্নীতি দমন কমিশনে (দুদক) হস্তান্তর করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তৎকালীন দুদকের উপ-সহকারী পরিচালক আরিফ আহম্মেদ।
আজ (বৃহস্পতিবার) মামলাটি শুনানি শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক এ এন এম মোরশেদ খান। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত আসামি নূর মোহাম্মদ বাশারকে বিভিন্ন ধারায় সর্বমোট ৩৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৬ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে