
চট্টগ্রামের হাটহাজারী চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে একটি ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার ইউপির ১৬ নম্বর খন্দকিয়ার ইউনুচনগর ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
এর আগে সকালে উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ২টার দিকে একটি ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে প্রার্থী নুরুল আফছার সরকার (দুই পাতা) ও মো. নেজাম উদ্দীন প্রকাশ তনির (রজনীগন্ধা) সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ২টার দিকে প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ যাওয়ার পর তারা সটকে পড়ে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’
উপনির্বাচনে ৩৯ হাজার ৮৯৫ জন ভোটারদের জন্য ১০টি ভোটকেন্দ্রে ১০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৯১টি বুথে ৯১ জন পোলিং কর্মকর্তা নির্বাচন পরিচালনা করছেন। সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভোট গ্রহণের জন্য এক প্লাটুন বিজিবি, প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি মোবাইল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বহিষ্কৃত দুই প্রার্থীসহ মোট ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে