
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে একটি গ্রেনেডসহ অস্ত্র–গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার উপজেলার ১৮ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের কে-৬ সাব ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্প এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্যরা অবস্থান করছে খবর পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।
আভিযানিক দল রোহিঙ্গা মো. শুক্কুরের বসত ঘরের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীদের পেলে যাওয়া একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়।’ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার পালংখালীর রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে। এর মধ্যে চারটি আরজেস ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে