কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের নয়াবাজারে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ থেকে বাজারটি রক্ষার্থে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ শনিবার দুপুরে নয়াবাজারে এই মানববন্ধন করেন এলাকাবাসী।
এ নিয়ে বলরামপুর গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, বলরামপুর মৌজার সাবেক ১২৪৭ দাগের হালে ২৬৫১ দাগের ৪৫ শতক ভূমির ওপর আজ থেকে প্রায় শত বছর আগে নয়াবাজার নামে বাজারটি প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ বছর ধরে নয়াবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এবং বিক্রি করতে আসেন আশপাশের নাগেরচর, কাপাসকান্দি, তুলাকান্দি, চরেরগাঁও, বলরামপুর উত্তর দক্ষিণসহ দুর্গাপুর গ্রামের বাসিন্দারা। আজ এই বাজারে স্থায়ী ৩০টি ব্যবসায়ী উচ্ছেদ করে যদি ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ করা হয়, তাহলে উল্লেখিত গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হবেন এবং ব্যবসায়ীদের ছেলে-মেয়ে নিয়ে পথে বসার উপক্রম হবে। আমরা উক্তি বাজারটি রক্ষার্থে গত ১৬ জুন কুমিল্লা জেলা প্রশাসক বরাবর চার শত লোকের স্বাক্ষর সংবলিত আবেদন করেছি।
মানববন্ধনে অংশগ্রহণকারী নাজমুল হাসান কিরন বলেন, এই বাজারের পাশে আরও খাস ভূমি আছে, সরকারের প্রয়োজনে ওই জায়গাটিও নিতে পারে।
দক্ষিণ বলরামপুর গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার রাইজ উদ্দিন (৮০) বলেন, ‘আজ যদি এই বাজারটি উচ্ছেদ করা হয় তাহলে আশপাশের গ্রামবাসীর অনেক দূরে বাজার করতে যেতে হবে। প্রশাসনের প্রতি আমার জোরদাবি বাজারটি যেন উচ্ছেদ না করে।’
এ নিয়ে বলরামপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা পিন্টু দাস বলেন, নয়াবাজারটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। তাই আমরা ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ করতে উক্ত জায়গাটি মনোনীত করেছি।
উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এম আবু নওশাদ বলেন, নয়াবাজারে যেখানে দোকান ঘর আছে তা থাকবে, আর যেখানে ঘর আছে তারা ভূমিহীন তাঁদের জন্য গৃহনির্মাণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম মোর্শেদ বলেন, ‘ওই বাজারটি মূলত সরকারি খাস জায়গার ওপর অবস্থিত। যেহেতু এটা সরকারি খাস জায়গার ওপর অবস্থিত সেহেতু এটা আজ অথবা কাল অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করার মাধ্যমে উদ্ধার করা হবে। আমরা চাই বাজারের এলোমেলো ঘরগুলো ভেঙে আশ্রয়ণ প্রকল্প করি। এখানে বাজারও থাকবে, আশ্রয়ণ প্রকল্পের ঘরও হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে