
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে আগামী রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
পরবর্তীতে মিটিং করে আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানের খিচুড়ি ভোজের অনুমতি দেয় প্রশাসন। তবে, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের অনুমতি দেয়নি।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের নিয়ে মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আয়োজন করা এতগুলো খাবার নষ্ট হবে ভেবে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে শুধু ভোজের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে। তাই সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।’
এদিকে, ‘ভারতীয় আগ্রাসন বিরোধী’ অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে দাবিতে প্রচার করা হলেও সার্বিক তত্ত্বাবধানে সমন্বয়কদের থাকতে দেখা যায়।
এ নিয়ে আয়োজক এবং বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের অন্যতম একজন জান্নাতুল ইভা বলেন, ‘এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই হচ্ছে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে