
খুলনায় সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিনটি সুপারিশ করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় রূপান্তর সভাকক্ষে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) শক্তিশালীকরণে চাহিদাভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সাংবাদিকদের সঙ্গে নাগরিকদের মতবিনিময় সভায় এ সুপারিশ করা হয়।
সুপারিশগুলো হচ্ছে—প্রতিটি ইউনিয়ন পরিষদের বাজেটে চাহিদা ও খাতভিত্তিক বাজেট বিভাজন, জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বাস্তবায়ন এবং দূষণমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে (বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন) কার্যকরী উদ্যোগ গ্রহণ।
খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মো. ইউসুপ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক ডরপ-ইভলভ প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিভা বিকাশ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইউসুপ আলী বলেন, ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বাড়াতে ইউনিয়ন পরিষদকেই সিদ্ধান্ত নিতে হবে। খাতওয়ারি বাজেট করাসহ প্রতিটি প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি থাকতে হবে। যত্রতত্র পলিথিন ব্যবহার রোধে বেশি বেশি অভিযান পরিচালনাসহ জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে