ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার স্বপন কুমার সরকার (৪৭)। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে ধরা পড়ে তার দুটি কিডনিই বিকল। বিভিন্ন জায়গায় খোঁজ করে যখন কিডনি মেলেনি। তখন এগিয়ে আসেন তার স্ত্রী মায়া রানী সরকার। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন মায়া।
স্বপন কুমার সরকার উপজেলার পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের যদুমোহন সরকারের ছেলে। বর্তমানে স্বপন ও তাঁর স্ত্রী মায়া রানী সরকার ঢাকা কিডনি ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন। স্বামীর জন্য স্ত্রীর এমন ত্যাগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে বিয়ে হয় স্বপন-মায়া দম্পতির। বিয়ে করেছেন একে অপরকে ভালোবেসে। বর্তমানে তাঁদের রয়েছে দুই সন্তান। বড় ছেলে দীপ্ত সরকার (১৮) এ বছর এইচএসসি পাশ করেছে আর ছোট ছেলে শান্ত সরকার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত।
জানা যায়, স্বপন কুমার সরকার মেঘনা গ্রুপের একটি বেসরকারি কোম্পানিতে চাকরিকালে কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরীক্ষা করে জানত পারেন তাঁর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। শুরু হয় ডায়ালাইসিস। দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসাসহ ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নেন। বেঁচে থাকতে হলে স্বপন সরকারের কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে ডাক্তার পরামর্শ দেন। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি কিডনি। পরে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দেন মায়া রানী। অবশেষে গত বুধবার তাঁদের কিডনি প্রতিস্থাপন হয়।
স্বপন সরকারের ভাই মৃণাল কান্তি সরকার বলেন, ‘আমার ভাইয়ের জীবন বাঁচাতে আমার বৌদি নিজের একটি কিডনি দিয়েছেন। এখন তারা হাসপাতালে সুস্থ আছেন। বৌদি স্বেচ্ছায় তাঁর স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়েছে। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানোর ঘটনায় এলাকায় অনেকে ওই গৃহবধূর প্রশংসা করছেন।’
এ বিষয়ে উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার মিয়া বলেন, ‘এ ঘটনা আমিও শুনেছি। স্ত্রীর কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচানো এটা আসলেই প্রশংসনীয় ব্যাপার। সচরাচর এমন ঘটনা আমাদের সমাজে লক্ষ্য করা যায় না।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে