চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন অংশে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন বাসিন্দারা।
আজ বুধবার দুপুরে ঈশানবালা লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙনের শিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, আব্দুল জাব্বার উকিল প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রতিটি পরিবার ৬-৭ বার করে নদীভাঙনের শিকার। সহায়-সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদীভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোনো কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তাঁরা।
ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, ইউনিয়নের চারটি ওয়ার্ডের অধিকাংশ এলাকা কয়েক বছরের ভাঙনে নদীগর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমে বহু স্থাপনা ভেঙে গেছে। সরকার এই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না দিলে উপজেলার মানচিত্র থেকে এই ইউনিয়ন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘ঈশানবালায় ভাঙনের বিষয়ে আমরা অবগত আছি। সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে