
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধবিহার প্রাঙ্গণে নির্মিত হচ্ছে ৪৫ ফুট উচ্চতার ধ্যানরত বুদ্ধমূর্তি। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন এই বুদ্ধমূর্তিতে অষ্টধাতু প্রতিস্থাপন করা হয়েছে।
রাজস্থলী সুবর্ণ মৈত্রী বৌদ্ধবিহারের ব্যবস্থাপনায় ধাম্মা বিজয়া বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা পরিষদ আয়োজিত অষ্টধাতু প্রতিস্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উ. কিত্তিমা মহাথেরো।
অনুষ্ঠানে বিভিন্ন ভিক্ষু, দানবীর ব্যক্তি, জনপ্রতিনিধিসহ হাজারো দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আজ সকাল থেকে সমবেত বন্দনা ও পঞ্চশীল গ্রহণ, ত্রিপিটক পাঠ, বিশ্বশান্তির কামনায় পরিত্রাণ সূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ধম্মাবিজয়া বুদ্ধ মূর্তিতে অষ্টধাতু স্থাপন, ধর্মীয় দেশনা ও দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়।
রাজস্থলী মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো বুদ্ধমূর্তি নির্মাণের খরচ বিষয়ে বলেন, ‘কেবল বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ নয়, হিন্দু খ্রিষ্টান, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ সবার দানের টাকায় এই বুদ্ধমূর্তি গড়ে তোলা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে প্রধান আশীর্বাদক লংগদু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. সুমনা মহাথেরো বলেন, ‘ধ্যানরত বুদ্ধমূর্তির অনেক গুরুত্ব রয়েছে বৌদ্ধধর্মে। দেশে ধ্যানরত অবস্থায় এত বড় একটি বুদ্ধমূর্তি নির্মাণ অত্যন্ত গৌরবের। নতুন এই বুদ্ধমূর্তি পর্যটনেও ভূমিকা রাখবে। দেশ-বিদেশের অনেক পর্যটক আসবেন এটি দেখতে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে