চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী জোবরা গ্রাম থেকে থেকে ১০ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন আনুমানিক ১৪ কেজি।
আজ শনিবার বিকেলে জোবরা গ্রামের চাঁদ বকস্ বাতের বাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক রফিকুল ইসলাম। পরবর্তীতে সাপটিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল সংলগ্ন নির্জন পাহাড়ে অবমুক্ত করা হয়।
রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাপটি বার্মিজ পাইথন বা অজগর সাপ। এটি প্রায় ১০ ফুট লম্বা হবে, ওজন প্রায় ১৪ কেজির মতো। লোকালয়ে চলে এলে স্থানীয় লোকজন এটিকে কোনোভাবে বেঁধে রাখে। পরে আমাদের স্নেক অ্যাওয়ারনেস টিমকে খবর দিলে সেখানে সাপটিকে গিয়ে উদ্ধার করি। উদ্ধারের পর সাপটিকে ক্যাম্পাসের পাহাড়ে অবমুক্ত করা হয়।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘অজগর সাপের বিষ নেই। খাবারের সন্ধানে এরা মাঝেমধ্যে লোকালয়ে আসে। মানুষ বিরক্ত না করলে এরা কোনো ক্ষতি করে না।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে