
পানিতে ভাসছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক নির্মাণের জন্য ভরাট করে ফেলা হয়েছে বিসিক শিল্পনগরী সংলগ্ন একাধিক ছোট খাল। ফলে গত কয়েক দিনের বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে অন্তত ৩০ / ৩৫টি কারখানার উৎপাদন। কারখানাগুলোর ভেতরে পানি ঢোকার ফলে উৎপাদন বন্ধ হওয়ায় শ্রমিকেরা যেমন কর্মহীন হয়ে পড়েছেন, তেমনি মালিকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায়ীদের দাবি প্রতিদিন ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর সকল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তাঁরা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অধীনে ১৯৯৭-৯৮ অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া সদরের নন্দনপুর এলাকায় গড়ে ওঠে শিল্পনগরী। প্রায় ২২ একর আয়তনের শিল্পনগরীটিতে বর্তমানে ৬০টি কারখানা চালু রয়েছে। এর মধ্যে ১টি ওষুধ কারখানা, ১৭টি মেটাল কারখানা, ৮টি ফ্লাওয়ার মিল, ৩টি সাবান, ৩টি সোডিয়াম সিলিকেট, ৫টি বেকারি ও ১টি তারকাঁটাসহ বিভিন্ন পণ্যের কারখানা আছে। এসব কারখানায় কাজ করছেন প্রায় ৩ হাজার শ্রমিক।
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘পানি না সরার কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে অধিকাংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা গেলে শিল্পনগরীর কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন বিসিকের ব্যবসায়ীদের অন্তত প্রায় এক কোটি টাকার ক্ষতি হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক রোহন উদ্দিন ভূইয়া বলেন, ‘আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেন প্রকল্পের পরিচালককে চিঠি দিয়ে জানানো হয়েছিল—যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে খালগুলো ভরাট করা হয়। কিন্তু সেটি না করে খালগুলো পুরোপুরি ভরাট করে ফেলা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘ভরাটকৃত জায়গা (খাল) সড়ক ও জনপথের। চার লেনের কারণে এখন জায়গাটি প্রয়োজন হচ্ছে বরং বিসিক শিল্পনগরী এত দিন সড়ক ও জনপথের জায়গায় বর্জ্য ফেলে আসছিল।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে