ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার পৌরশহরের নারায়ণপুরে একটি মর্টার শেল নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। শেলটি মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত, অবিস্ফোরিত বলে ধারণা তাঁদের।
জানা যায়, ২০২০ সালের ১১ নভেম্বর পৌরশহরের নারায়ণপুর বাইপাসের আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। পরে এটি পুলিশের হেফাজতে রাখা হয়। আজ রোববার বিকেল সাড়ে চারটার উপজেলা আনোয়ারপুর-খালাজুড়া সড়কের পাশে ফাঁকা মাঠে শেলটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। ক্যাপ্টেন নাদিয়া নুসরাত এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টনমেন্টের বোম ডিসপোজাল ইউনিটের ১০ সদস্য এ কাজটি করে।
ক্যাপ্টেন নাদিয়া নুসরাত বলেন, ধারণা করা হচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলটি অবিস্ফোরিত রয়ে যায়। এটি সচল ছিল।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গত বছরের ১১ নভেম্বর পৌরশহরের নারায়ণপুর বাইপাসের আলমগীর মিয়ার ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। রোববার সাড়ে চারটার দিকে তাঁরা মর্টার শেলটি ধ্বংস করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে