
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কয়েক হাজার মানুষ হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ সোমবার এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ইসরায়েলি বাহিনী ৭৭ বছর ধরে ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পুণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এই দীর্ঘ সময় ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
তাঁরা বলেন, ইসরাইল ফিলিস্তিনিদের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেডে নেমেছে। ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিনে আজ মানবিক বিপর্যয় নেমে আসছে। তাদের হামলা থেকে গণমাধ্যম, ধর্মীয় উপাসনালয়, নারী, শিশু, বৃদ্ধ কেউই রক্ষা পাচ্ছে না। এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। তারা সুস্পষ্টভাবে হিউম্যান রাইটস লঙ্ঘন করছে, অথচ এ অবস্থা থেকে উত্তরণে জাতিসংঘসহ বিশ্ব সংস্থা ও শক্তিধর দেশগুলো দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
বিবৃতিতে নেতৃদ্বয় এখনই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে জাতিসংঘসহ সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এ ব্যাপারে আনুষ্ঠানিক নিন্দা ও প্রতিবাদ জানানোর অনুরোধ জানান।
হেফাজত নেতারা আরও বলেন, বর্তমানে বিশ্ববাসীর কাছে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। তাই ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানান তাঁরা।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে