রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় আয়োজন জন্মাষ্টমী উৎসব। অন্য বছর কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন থাকলেও করোনা মহামারির কারণে এ বছর তা হচ্ছে না বলে জানিয়েছেন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য।
সুবর্ণ ভট্টাচার্য জানান, সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতির কারণে এ বছর জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করা হয়েছে।
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য বলেন, এ বছর কাপ্তাইয়ের কেপিএম হরিমন্দিরে ভাগবত সংঘের আয়োজনে জন্মাষ্টমীর পূজা, সন্ধ্যা আরতি, ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে।
এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকার আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপের উদ্যোগে প্রতি বছর জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করা হলেও এ বছর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান, আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপের সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দাশ কিষান। তিনি বলেন, ৩০ আগস্ট সোমবার রাত ৮টায় বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা ও রাত ৯টায় জন্মাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩১ আগস্ট সকাল থেকে গীতাপাঠ ও বিকেলে ভক্তিমূলক গান ও নাচ পরিবেশন করা হবে।
করোনার স্বাস্থ্য সতর্কতা মেনে একই রকম আয়োজন করেছে কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদ। সংগঠনটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এক বিবৃতিতে ভক্তদের অবশ্যই মন্দিরে মাস্ক পরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসার অনুরোধ জানিয়েছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে