ছবি এঁকে প্রধানমন্ত্রীর অনুদান পেল রাঙামাটির প্রতিবন্ধী স্কুলের সাইমা ও শক্তিমান তঞ্চঙ্গ্যা। প্রত্যেকে প্রধানমন্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান এ অনুদান সাইমা ও শক্তিমানের হাতে তুলে দেন।
অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী শিশু শিল্পী কর্তৃক আঁকা বাবদ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের দুই বাক প্রতিবন্ধী শিশু ২০২২ অর্থ বছরে এ অনুদান পেল।
স্কুল কর্তৃক পক্ষ জানান, ২০২১ অর্থ বছরেও ওই স্কুল থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে শাহরিয়ার করিম পাভেল, শ্যামলী চাকমা ও মো: কামরান ছবি এঁকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে অনুদান পায়।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের বাক প্রতিবন্ধী শিশু সাইমা আক্তার ও তাঁর মা এবং প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাক প্রতিবন্ধী শিশু সাইমার আঁকা ছবি দেখে অবাক হন। জেলা প্রশাসক যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, ‘২০২১ সাল থেকে জাতীয় পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ লাখ টাকা করে মোট ৫ জন শিশু ৫ লাখ টাকা অনুদান পেয়েছে।’
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও ঢাকা কর্তৃক জানা গেছে, এবারও রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের আঁকা বিভিন্ন ছবি প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। এবং চিঠিতে বলা হয়েছে আগামী ২০ মে ২০২২ তারিখের মধ্যে প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি পাঠাতে হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৯ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে