
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বড়উঠানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ছৈয়দ (৫৭)। তিনি বড়উঠান ইউনিয়নের দৌলতপুর আবুল খায়ের সওদাগরের বাড়ির আবুল খায়েরের ছেলে। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের সংসারে তিনি ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে ওই এলাকায় হাতির আনাগোনা বেড়ে গেছে। খাবারের সন্ধানে আসা একপাল হাতি গতকাল রাত ১টার দিকে আবুল খায়েরের বাড়িতে আক্রমণ করে। এ সময় ওই কৃষকের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষায় ঘর থেকে বেরিয়ে পড়েন।
নিহতের স্বজন কফিল বিন ইসলাম জানান, হাতির একটি পাল বাড়ির উঠানে এসে ঘরবাড়িতে ভাঙচুরসহ গাছপালা নষ্ট করতে থাকে। মোহাম্মদ ছৈয়দ বাড়ির পাশে অন্ধকার রাস্তা দিয়ে ঘরে ঢুকছিলেন। এ সময়ে হাতি তাকে আক্রমণ করে। হাতির আক্রমণে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘কেইপিজেডে অবস্থান নেওয়া হাতির তাণ্ডবে অতিষ্ঠ বড়উঠানসহ পুরো আনোয়ারা-কর্ণফুলীর মানুষ। কয়েক বছর ধরে এ তাণ্ডব চললেও বন বিভাগ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শুধু ক্ষতিপূরণ দিয়ে দায় সারছে। গতকালও অসহায় এক কৃষকের প্রাণ গেল। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে