চট্টগ্রামের চেরাগী মোড় থেকে শুরু পুলিশ প্লাজার আগ পর্যন্ত মানুষ আর মানুষ। ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নয়, এই উৎসবে শামিল হয়েছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।
আজ রোববার সন্ধ্যা থেকে শুরু হয় এই উৎসব। উৎসবকে ঘিরে চারদিকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিকা চাকমা। তিনি তাঁর বাবা-মা ও ভাই বোনকে নিয়ে এই উৎসবে শামিল হয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। প্রতি বছর এইখানে আত্মীয়স্বজনদের মিলনমেলা বসে। বহদ্দারহাট থেকে তাই সোজা চলে এলাম। অনেক এনজয় করছি।’
পারিকা চাকমার মতো পরিবার নিয়ে এসেছেন জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা নোবেল চাকমাও। তিনি ৩০টি ফানুস নিয়ে এসেছেন। সন্তানদের নিয়ে সেসব ফানুস উড়াচ্ছেন। নোবেল চাকমা বলেন, কয়েক বছর করোনার কারণে এই উৎসবে যোগ দিতে পারিনি। তবে বাড়ির ছাদে ফানুস উড়িয়ে উৎসবটি পালন করছি। এইবার যেহেতু সবকিছু স্বাভাবিক তাই পরিবার নিয়ে চলে এলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই উৎসবকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনমুখে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ কাজ করছে।
বৌদ্ধ ধর্ম মতে, মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ে পূর্ণিমা থেকে অশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা পালন করেন। সেই থেকে বৌদ্ধধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিনটি পালন করে আসছেন। এ উৎসবের প্রধান আকর্ষণ হলো সন্ধ্যায় আকাশে রঙিন ফানুস উড়ানো।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে