
চট্টগ্রামের মিরসরাইয়ে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের অনেককে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের সুফিয়া রোডের নুরজাহান কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন। তিনি বলেন, ‘আমরা খবর পাই রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ আসেনি। নুরজাহান কমিউনিটি সেন্টারে রাজনৈতিক সমাবেশের বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।’
জানা গেছে, নুরজাহান কমিউনিটি সেন্টারে আজ বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিনের কর্মী সমাবেশ চলছিল। এ সময় গিয়াস উদ্দিনের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির অনুসারীদের মধ্যে হামলা হয়।
হামলায় আহত কয়েকজন হলেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা, অভি, রাহাত, মেহেদী, হৃদয়, পলাশ, সাইফুল, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, সাবেক কাউন্সিলর রহিমউল্লাহ ও রনি। আহতদের মধ্যে অনেককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের দাবি, মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা ও ৯ নম্বর সদর মিরসরাই ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সমর্থক।
গিয়াস উদ্দিন বলেন, ‘মাসুদ করিম রানা ও শামসুল আলম দিদারের নেতৃত্বে আমার শান্তিপূর্ণ সমাবেশে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কমিউনিটি সেন্টারের মূল ফটকের বাইরে তালা দিয়ে ভেতরে অতর্কিত হামলা চালায়। এ সময় বের হওয়ার পথ অবরুদ্ধ হওয়ায় নারী কর্মীসহ নেতা-কর্মীরা সবাই অসহায় হয়ে হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় আহত ১৫ জন নেতা-কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।’
মিরসরাই ৯ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দিদার বলেন, ‘আমাদের মিরসরাই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শান্তির জনপদ। এখানে রাজনীতি করতে হলে সাংগঠনিক উপজেলা ও ইউনিয়নের কমিটি রয়েছে। আগামী ৬ অক্টোবর মিরসরাইতে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সমাবেশের কর্মসূচি রয়েছে।’
শামসুল আলম দিদার আরও বলেন, ‘আসন্ন সমাবেশ সফল করার জন্য প্রতিদিন বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা হচ্ছে। আমরা বিশৃঙ্খলা না হওয়ার জন্য গিয়াস উদ্দিনকে অনুরোধ করতে যাই, যেন ৬ অক্টোবর পর্যন্ত অন্য সভা-সমাবেশ না করেন। তখন তাঁর কিছু অনুসারী উত্তেজিত হয়ে তেড়ে এসে আমাদের ওপর হামলা করে। আমরা কারও ওপর হামলা করি নাই। হামলায় আমাদের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে