
কাজ শেষের আগেই ভেঙে পড়েছে চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের সীমানা প্রাচীর। কয়েক দিনের টানা বৃষ্টির মধ্যে প্রাচীরটি ভেঙে যায় বলে জানিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।
আজ শনিবার দুপুরে সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন কটেজ ও সড়ক নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা। কমপ্লেক্সের দক্ষিণ পাশের সীমানা প্রাচীরের মাঝখানের অংশ ভেঙে পড়েছে। ভাঙা অংশ দিয়ে বালু বের হয়ে খাদের সৃষ্টি হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের পাশে বালু আটকাতে গাছের গুঁড়ি দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে অনিয়মের কারণে সীমানা প্রাচীর আগে একবার হেলে পড়েছিল। এবার ভেঙে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী, সমুদ্রের লবণাক্ত পানি এবং বালু ব্যবহারের কারণে এসব কাজ বেশি দিন টেকসই হচ্ছে না।
পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে পর্যটন করপোরেশনের উদ্যোগে ২০১৭ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল দুই বছর। আরও ১৭ কোটি টাকা বাড়িয়ে এখন ব্যয় ধরা হচ্ছে ৭৯ কোটি টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাজ করপোরেশনের পরিচালক সুজন সিংহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্মাণকাজে কোনো অনিয়ম হয়নি। প্রকল্পে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে পড়েছে।’
প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী অসীম শীল বলেন, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি আর বালুর চাপে সীমানা প্রাচীর ভেঙে পড়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে