নগরের জিইসি মোড় এলাকায় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক রবিউল হাসান (ছদ্মনাম)। তিনি প্রধানমন্ত্রীর উপহার নিতে আসেন জামালখান শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে, যেখানে তাঁর মতো ২৫০ জনের বেশি শিক্ষক ত্রাণসহায়তা নেন। ১২ কেজি চাল, দুই লিটার তেল, আটা-ময়দাসহ আরও কিছু খাবার সহায়তা পেয়ে তিনি বললেন, ‘এই হাত ত্রাণের নয়। বলা চলে আত্মসম্মান বিসর্জন দিয়ে আজ ত্রাণ নিতে হলো।’
কবি কাদের নেওয়াজের বিখ্যাত ‘শিক্ষকের মর্যাদা’ কবিতার লাইনগুলো সবারই পড়া। বিষয়বস্তু এ রকম—বাদশাহ আলমগীরের ছেলে তার শিক্ষকের পায়ে পানি ঢালছিল। আর শিক্ষক নিজের পা নিজেই পরিষ্কার করছিলেন। বাদশাহর ছেলেকে দিয়ে পানি ঢালার বিষয়ে ভয়ে ছিলেন শিক্ষক। কি-না কি করে ফেলেন বাদশা!
কিন্তু দেখা গেল পানি ঢালার পর শিক্ষকের পায়ের ময়লা পরিষ্কার কেন করেনি ছেলে, সেই আদব কেন শেখানো হয়নি তা ব্যথা দেয় বাদশাহকে। সেই কবিতার লাইন ‘উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে/ আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।'
সেই শিক্ষকদের একটি অংশ এখন অর্থকষ্টে ভুগছেন। ১ তারিখ না আসতেই সরকারি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু বেসরকারি শিক্ষকেরা গত ১৬ মাস ধরে ভুগছেন অর্থকষ্টে। তাঁদেরও ত্রাণসহায়তা নিতে হচ্ছে! যে ত্রাণ পাচ্ছেন, তা বড়জোর ১০ দিন চলবে।
এই মুহূর্তে প্রয়োজন সরকারি প্রণোদনা। সে কথাই জানালেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সরোয়ার খান মনজু। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটে জেলা প্রশাসকের উদ্যোগে ত্রাণসহায়তা পান ২৫০ জন শিক্ষক।
কাজী সরোয়ার খান মনজু বলেন, অনেক শিক্ষক পেশা ছেড়ে গ্রামে গিয়ে কৃষিকাজ করছেন। যাঁরা শহরে আছেন, তাঁদের কেউ দরজির কাজ, কেউ কাঁচামালের ব্যবসায় নেমে পড়েছেন। অনেকে তো কোনো কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজিদ ইকবাল বলেন, করোনা শুরু হওয়ার পর থেকে কেউ খবরও নেয়নি, এই পেশার মানুষেরা কেমন আছেন। সহায়তা পেয়ে অন্তত কিছুদিন হলেও চলতে পারবেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে