একটানা ২২৯ দিন বন্ধ থাকার পর পর্যটন মৌসুমকে সামনে রেখে ফের চলাচল শুরু করেছে জাহাজ ‘কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন’। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ৩১০ জন পর্যটক নিয়ে পরীক্ষামূলকভাবে জাহাজটি টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি দল সবকিছু পরিদর্শন করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘প্রতিবছর অক্টোবর মাসের শেষের দিকে জাহাজ চলাচল শুরু হলেও এবার পর্যটক উঠানামার জেটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করতে গিয়ে বেশ কিছুদিন সময় লেগেছে। আজ থেকে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার থেকে নৌপথে নিয়মিত পর্যটক পরিবহন শুরু হবে।’
কেয়ারি ক্রুজ জাহাজটির ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, ‘জাহাজের সব টিকিট বুকিং হয়ে গেছে। ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়া হচ্ছে। বেশ কয়েক দিন আগে থেকে অনলাইনের মাধ্যমে বুকিং শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে বাকি জাহাজ চলাচল করবে।’
প্রশাসন ও স্থানীয়ভাবে জানা গেছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের ৩১ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন ও সেন্টমার্টিন-কক্সবাজার দুটি নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এ সময় এ নৌরুটে ১০টি জাহাজ চলাচল করেছিল। এর মধ্যে ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে পর্যটক ওঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জেটির মেরামতে লোহার পাটাতন বসানোর ফলে এত দিন ধরে পর্যটক পরিবহনের জাহাজগুলোকে অনুমতি দেওয়া হয়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে