
পাহাড় কাটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, পাহাড় কাটা বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে। এটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেললে চলবে না। পাহাড় কেটে পুনরায় সৃষ্টি করা সম্ভব নয়।
চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে আজ রোববার (১৯ জানুয়ারি) পলিথিনবিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় পাহাড় কাটার বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামের পাহাড় কাটা নিয়ে আমরা গতকাল জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি। পাহাড় কাটে, আমি আসি আর বন্ধ করি। এভাবে টম অ্যান্ড জেরি আমি আর খেলতে পারব না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে, কাল আবার পাহাড় কাটবে। এসব চলতে পারে না।’
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা একটা তালিকা নিয়েছি। তালিকায় মালিকদের নাম দেওয়ার কথা বললেও, তাঁরা দেননি। দুটা মালিককে গ্রেপ্তার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। আপনি গাছ কাটলে গাছ লাগাতে পারবেন, পাহাড় কেটে পাহাড় সৃষ্টি করার জাদু নেই। যদি জাদু না থাকে, তাহলে পাহাড় কাটতে দেওয়া যাবে না।’
পলিথিনের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘পলিথিন শপিং ব্যাগের বিরোধিতা আমাদের সময়ে শুরু হয়নি। এটি ২০০২ সালে নিষিদ্ধ হয়েছে। আজ ২০২৫ সালে এসে এটি বাস্তবায়নের কথা আমরা বলছি। কতটা দুর্ভাগ্য আমাদের। জনগণের স্বার্থেই পলিথিন বন্ধ করা হয়েছিল।’

পলিথিন কারখানা বন্ধ হলে মালিকেরা ক্ষতিপূরণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘গার্মেন্টস বন্ধ হলে মালিক শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে থাকে। তাহলে পলিথিন কারখানা বন্ধ হলে শ্রমিকদের ক্ষতিপূরণ মালিকই দেবে। কারণ সে তার শ্রমিককে অনিরাপদ কর্মস্থলে কাজ করিয়েছে।’
শব্দদূষণ রোধে চট্টগ্রামে ক্যাম্পেইন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনি হর্ন বাজানো বন্ধ করলে শব্দদূষণ বন্ধ হবে। হর্নের বিরুদ্ধে আমরা শিগগিরই একটা ক্যাম্পেইন শুরু করে দেব।’
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে