কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদে চিংড়িতে বিষাক্ত জেলি মেশানোর দায়ে তিনজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে এই কারাদণ্ড দেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
জানা যায়, সাতক্ষীরা, খুলনা থেকে গভীর রাতে গলদা এবং বাগদার মতো বড় জাতের চিংড়ির চালান চলে আসে দেশের বিভিন্ন মৎস্য আড়তে। এসব চিংড়ির চাহিদা অনেক, দামও বেশি। তাই ওজন বাড়ানোর জন্য অসাধু ব্যবসায়ীরা ইনজেকশনের মাধ্যমে চিংড়িতে পুশ করে কেমিক্যাল-জাতীয় বিষাক্ত পদার্থ। যাকে বলা হয় ‘জেলি’। দেখতে অনেকটা সুজির মতো। এই জেলি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
চিংড়িতে জেলি মেশানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দাউদকান্দি উপজেলার আমিরাবাদ নামক স্থানে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷
অভিযানকালে দাউদকান্দি সার্কেলের এএসপি ফয়েজ ইকবালসহ দাউদকান্দি মডেল থানা-পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
চিংড়িতে জেলি মেশাচ্ছেন এমন অবস্থায় ৩ জনকে আটক করা হয়। আটককৃতেরা হলেন—বাগেরহাটের মিকরাইল উল্লাহ (২২) ও সহিদুল শেখ (২২) এবং এবং কুমিল্লার আজহারুল ইসলাম (৪০)।
অভিযানকালে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, খুলনা, বাগেরহাট, এবং সাতক্ষীরা থেকে চিংড়ি এখানে আসার পর ওজন বাড়িয়ে বেশি লাভের আশায় চিংড়িতে জেলি পুশ করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় ৷ অপরাধ স্বীকার করায় তাদের প্রত্যেককে মোবাইল কোর্ট ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে